Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 15 Jun 2026 17:27
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ঝিনাইদহে শনিবার ভোরে দু’দল ডাকাতের মধ্যে গোলাগুলির সময় শফি উদ্দিন ওরফে মনা নামে এক ডাকাত নিহত হয়েছে। সদরের বংকিরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শফি উদ্দিন ওরফে মনা ডাকাত চোরকোল গ্রামের সুবারেক মণ্ডলের ছেলে।

ঘটনার সত্যতা স্বীকার করে ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, বংকিরা গ্রামের মাঠে দু’দল ডাকাতের মধ্যে গোলাগুলি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌছায়। পরে সেখান থেকে তারা শফি উদ্দিন নামের এক ডাকাতের গুলিবিদ্ধ মরাদেহ উদ্ধার করে। এসময় ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, এক রাউন্ড গুলি, দুইটি বোমা ও ডাকাতির সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

এদিকে শফি উদ্দিনের মরদেহ উদ্ধারের পর ঝিনাইদহ সদর থানায় রাখা হয়েছে। তার বিরুদ্বে বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে বলেও দাবি করেছেন পুলিশের ওই কর্মকর্তা।

(জেএইচ/২৯ সেপ্টেম্বর ২০১৮)