Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 23 Sep 2026 18:31
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : কক্সবাজারে রোববার ভোরে পৃথক বন্দুকযুদ্ধে দুই ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছে বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। জেলার টেকনাফ ও মহেশখালীতে সংঘটিত বন্দুকযুদ্ধে নিহতরা হলো- ইমরান হোসেন প্রকাশ ওরফে পুতিয়া মিস্ত্রি ও মাহমুদুল করিম ওরফে মাত করিম।

মহেশাখালী ওসি প্রদীপ কুমার দাশ জানান, মহেশখালী উপজেলার ছোট মহেশখালীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শীর্ষ সন্ত্রাসী মো. মাহমুদুল করিম ওরফে মাত করিম নিহত হয়েছেন। নিহত মাত করিম শাপলাঢেবা এলাকার ইউসুফ আলীর ছেলে। তার বিরুদ্ধে থানায় হত্যাসহ কয়েকটি মামলা রয়েছে।তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

অপরদিকে টেকনাফ থানার ওসি রনজিত বড়ুয়া জানান, তালিকাভুক্ত শীর্ষ ইয়াবা ব্যবসায়ী ইমরান ওরফে পুতিয়া মিস্ত্রি টেকনাফের হ্নীলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। এ ঘটনায় এক এসআইসহ পুলিশের চার সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদসহ ৭ হাজার টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।নিহত ইমরান ওরফে পুতিয়া মিস্ত্রি টেকনাফের হ্নীলার পশ্চিম সিকদারপাড়ার আজিজুল হক মিস্ত্রির ছেলে।

(জেএইচ/৩০ সেপ্টেম্বর ২০১৮)