Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 11:33
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : বাংলাদেশের বেসরকারী খাতের প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের রাজধানীস্থ রামপুরা শাখা স্থানান্তর করা হয়েছে। শাখাটি এখন গুলজার কমার্শিয়াল কমপ্লেক্সের (২য় তলায়), ১/২ পশ্চিম হাজিপাড়া, রামপুরা- ঠিকানায় ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে।

রোববার (৩০ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে স্থানান্তরিত শাখাটি উদ্বোধন করেন ব্যাংকের উপদেষ্টা মুহাম্মদ আলী, ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা এম. রিয়াজুল করিম (এফসিএমএ)।

এতে আরো উপস্থিত ছিলেন, দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল জব্বার চৌধুরী; এসভিপি এবং হেড অব ব্র্যান্ড, মার্কেটিং তারেক উদ্দিন; ভিপি এবং ব্রাঞ্চ ম্যানেজার নেহাল হোসাইন।

(জেএইচ/১ অক্টোবর ২০১৮)