
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা : আরব বাংলাদেশ ব্যাংকের (এবি) সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হকসহ চারজনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় তাদের এ জিজ্ঞাসা করা হয়।
জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়া অন্যরা হলেন- পরিচালক ফিরোজ আহমেদ, সাবেক পরিচালক এম এ আউয়াল, প্রফেসর ডা. মো. ইমতিয়াজ হোসেন।
গত বছরের ২৮ জুন দুদকের উপ-পরিচালক সামসুল আলম এবি ব্যাংকের মহাখালী শাখার ৩৮৩ কোটি ২২ লাখ ১০ হাজার ৩৬৩ টাকা আত্মসাতের ঘটনায় বাদী হয়ে মামলাটি করেন।
এ ঘটনায় সাবেক মন্ত্রী এম মোরশেদ খানসহ ১৬ জনকে আসামি করা হয়। মামলার তদন্তের স্বার্থেই ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের ১২ জনকে দুদকে তলব করা হয়েছে।
(জেএইচ/১ অক্টোবর ২০১৮)