Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 17 Jun 2026 16:37
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : টাঙ্গাইলে সোমবার এক শিক্ষককে যৌন হয়রানির অভিযোগে এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহারিয়ার রহমান বিন্দুবাসিনী সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষক সাঈদুর রহমানকে এ দণ্ড দেন।

টাঙ্গাইল সদর মডেল থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান জানান, সাইদুর রহমানকে পুলিশের হেফাজতে নেয়ার পর ভ্রাম্যমাণ আদালত তার এক বছরের কারাদণ্ড দেন। ওই শিক্ষকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ইভটিজিংসহ নানা অভিযোগ করে আসছিলেন অভিভাবক ও শিক্ষার্থীরা। সোমবার ছাত্রীরা ক্লাস বর্জন করে এবং ওই শিক্ষককে অবরুদ্ধ করে রাখে। একপর্যায়ে অভিভাবক ও শিক্ষার্থীরা তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

অভিভাবকদের অভিযোগ, ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক সাঈদুর রহমান বাবুল ছাত্রীদের বিভিন্নভাবে যৌন হয়রানি করতেন।বিষয়টি কয়েকবার জানানোর পরও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

(জেএইচ/১ অক্টোবর ২০১৮)