Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 27 Jul 2026 21:33
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা : সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে মামলা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্টের(বিএনএফ) আহবায়ক ব্যারিস্টার নাজমুল হুদা।

সোমবার ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগ এনে রাজধানীর শাহবাগ থানায় মামলাটি করা হয়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, দুর্নীতি দমন কমিশনের তদন্ত ও আইনের সঙ্গে সংগতিপূর্ণ হওয়ায় মামলাটি দুদকে পাঠানো হয়েছে।

এদিকে সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার ছোট ভাই অনন্ত কুমার সিনহার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অবৈধ সম্পদের মাধ্যমে বাড়ি কেনা ও অর্থ পাচারের অভিযোগ খতিয়ে দেখতে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্যের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে একাধিক গণমাধ্যম।

(জেএইচ/১ অক্টোবর ২০১৮)