Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 23 Sep 2026 17:39
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : গাজীপুরের টঙ্গীতে মঙ্গলবার (২ অক্টোবর) ন্যাশনাল ফ্যান কারখানায় হিট মেশিন বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ২৫ জন। নিহতরা হলেন- সাইফুল ইসলাম (১৮) ও শামসুল হক (২০)।

জানা যায়, সকালে যথাসময়ে কারখানায় এসে কাজ শুরু করেন তারা। বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ কারখানার বয়লার বিস্ফোরিত হয়।

ফ্যান কারখানায় বিস্ফোরণের ঘটনায় অনেককে হাসপাতালে ভর্তি হয়েছে। তার মধ্যে দুইজন মারা গেছে। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় আটজনকে ঢাকা পাঠানো হয়েছে। এ তথ্য জানিয়েছেন টঙ্গী সরকারী হাসাপাতালের চিকিৎসক মাসুদ রানা।

টঙ্গী ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতিকুর রহমানের ভাষ্য, ঘটনার খবর পেয়ে পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

(জেএইচ/২ অক্টোবর ২০১৮)