Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 23 Sep 2026 20:02
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদীর শিবপুরে মঙ্গলবার বাসচাপায় নিহত হয়েছে মা ও ছেলে। বেলা ১১টার দিকে উপজেলার কুন্দারপাড়া বাসস্ট্যান্ড এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলো-শিবপুর উপজেলার ব্রা‏হ্মন্দী গ্রামের লোকমান হোসেনের স্ত্রী নাসিমা বেগম (৩০) ও তার ছেলে ইফাত (৭)।

ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি হাফিজুর রহমান  বলেন, দুর্ঘটনার পর পর ঘটনাস্থলে উপস্থিত হয়েছে হাইওয়ে পুলিশ। এসময় বাসসহ চালককে আটক করেছে তারা। নিহতদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা যায়, ছেলে ইফাতকে নিয়ে গৃহবধু নাসিমা বেগম রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই ইফাতের মৃত্যু হয়। আশংকাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান ইফাতের মা।

(এসএইচআর/এসএএম/ ০২ অক্টোবর ২০১৮)