Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 23 Sep 2026 19:13
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : সিরাজগঞ্জ পৌর শহরের রানীগ্রাম বাজার এলাকায় বুধবার (৩ অক্টোবর) ভোরে গোলাম মোস্তফা ওরফে বোমা মোস্তফা (৪৫) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত যুবলীগ নেতা উপজেলার রানীগ্রাম মধ্যপাড়া মহল্লার মৃত হাতেম আলীর ছেলে। তিনি পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন।

সদর থানার ওসি মোহাম্মদ দাউদ জানান, রানীগ্রাম বাজারের একটি দোকানের সামনে বসে থাকা অবস্থায় কয়েকজন যুবক পেছন থেকে মোস্তফাকে এলোপাতারি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

(জেএইচ/ ৩ অক্টোবর ২০১৮)