Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 25 Jul 2026 15:40
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : রসায়নশাস্ত্রে অবদানের জন্য এবার নোবেল পুরস্কার জিতে নিয়েছেন তিন বিজ্ঞানী। বিজয়ীরা হলেন- ফ্রান্সেস এইচ আরনল্ড, জর্জ পি স্মিথ এবং স্যার গ্রেগরি পি উইন্টার। বুধবার (৩ অক্টোবর) রয়েল সুইডিশ একাডেমি রসায়নে নোবেলজয়ী এই তিন বিজ্ঞানীর নাম ঘোষণা করে।

এর আগে মঙ্গলবার (০২ অক্টোবর) পদার্থবিদ্যায় ‘লেজার ফিজিক্সে’ বিশেষ উদ্ভাবনের স্বীকৃতিস্বরূপ যৌথভাবে নোবেল পুরস্কার পান আর্থার আসকিন, জেরার্ড মোরউ ও ডোননা স্ট্রিকল্যান্ড।

এরও আগে সোমবার (০১ অক্টোবর) চিকিৎসাশাস্ত্রে যৌথভাবে নোবেল পুরস্কারে ভূষিত হন মার্কিন গবেষক জেমস পি. অ্যালিসন ও জাপানের তাসুকো হনজো। এছাড়া আসছে শুক্রবার (০৫ অক্টোবর) শান্তিতে এবং সোমবার (০৮ অক্টোবর) অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

তবে এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়ার হচ্ছে না। ২০১৯’এ এবারেরটি যোগ করে একসঙ্গে দু’টি পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নোবেল কমিটি।