Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 23 Sep 2026 20:56
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: রাজশাহীর তানোর উপজেলার জিৎপুর গ্রাম থেকে বুধবার রাতে জোহরা নামে এক নারীর গলাকাটা মুরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় তার পুত্রবধূ রুমিকেও আহত অবস্থায় করা হয়েছে।

নিহত জোহরা একই গ্রামের হেলাল উদ্দিনের তালাকপ্রাপ্ত স্ত্রী। তিনি পুত্রবধূ রুমি ও নাতি জুইসহ ছেলের বাড়িতে থাকতেন। ছেলে জাহাঙ্গীর চাঁপাইনবাবগঞ্জে একটি পূবালী ব্যাংকে গার্ডের চাকরি করেন।

তানোর থানার ওসি জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখেন ঘরের ভেতরে জোহরার গলাকাটা মরদেহ পড়ে আছে। মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে পুত্রবধূ রুমি। তারা রুমিকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠায়। নিহত জোহরার মরদেহের পাশ থেকে একটি ছুরি ও হাঁসুয়া উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

(জেএইচ/ ৪ অক্টোবর ২০১৮)