Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 11:34
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শিক্ষাবৃত্তি-২০১৮ এর তহবিলে ২০ লাখ টাকার অনুদান প্রদান করেছে সাউথইস্ট ব্যাংক লিমিটেড।

বৃহস্পাতিবার ডিএমপি হেডকোয়ার্টারে কমিশনার মো. আছাদুজ্জামান মিয়ার হাতে এ চেক তুলে দেন সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. কামাল হোসেন।

সামাজিক দায়বদ্ধতার কর্মচূসীর অংশ হিসাবে সাউথইস্ট ব্যাংকের অনুদানের এই অর্থ ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদস্যের সন্তানদের শিক্ষা কার্যক্রম বেগবান করতে সহায়তা করবে।

এসময় ডিএমপি ও সাউথইস্ট ব্যাংকের অনান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(এসএএম/ ০৪ অক্টোবর ২০১৮)