Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 27 Jul 2026 20:31
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও নির্বাচনকালীন নির্দলীয় সরকারসহ সাত দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করবে দলটি।

শনিবার (০৬ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে।

এ ছাড়া রোববার (০৭ অক্টোবর) যুক্তফ্রন্ট নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন মির্জা ফখরুলের নেতৃত্বে স্থায়ী কমিটির তিন সদস্য।

মির্জা ফখরুলের আজকের ঘোষণায় দেশের বিভাগীয় ও গুরুত্বপূর্ণ জেলাগুলোতে সভা-সমাবেশের কর্মসূচি আসতে পারে। গত বৃহস্পতিবার রাতে স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। ওই বৈঠকে জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতাদের সঙ্গে যুগপৎ কর্মসূচি নিয়েও আলোচনা হয়।

শুক্রবার(০৫ অক্টোবর) বিকেলে সুপ্রিমকোর্টে আইনজীবী নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব। সেখানে ১০ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় নিয়ে দীর্ঘ আলোচনা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ একঝাঁক নেতা ওই মামলায় আসামি। এ নিয়ে বিএনপির আইনজীবী নেতাদের করণীয় নির্ধারণ করা হয়।

বৈঠকে রায় নেতিবাচক হলে আইনিভাবে মোকাবেলার সিদ্ধান্ত হয়। মির্জা ফখরুলের সভাপতিত্বে বৈঠকে ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারসহ আইনজীবী নেতারা উপস্থিত ছিলেন।

(জেএইচ/ ৬ অক্টোবর ২০১৮)