Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 23 Sep 2026 17:40
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীতে শুক্রবার দুপুর ২টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সবুজ সরকার (২৭) নামে টেক্সটাইল মিলের এক শ্রমিক নিহত হয়েছেন।

নিহত সবুজ ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার গোপালপুর গ্রামের জামাল সরকারের বড় ছেলে। তিনি সদর উপজেলার চিনিশপুর ইউপির ঘোড়াদিয়া এলাকার অাবেদ টেক্সটাইল মিলের ওয়ার্কশপে লেদ মিস্ত্রির শ্রমিক হিসেবে কাজ করতেন।

নিহতের বাবা জামাল সরকার জানান, প্রতিদিনের মতো শুক্রবার সকালে সবুজ তার কর্মস্থলে যায়। দুপুরে তিনি খবর পান সবুজ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নরসিংদী সদর হাসপাতালে রয়েছে। হাসপাতালে ছুটে গিয়ে জানতে পারেন কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছেন। সবুজ তিন মাস আগে বিয়ে করেছেন।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান বলেন, পুলিশ খবর পেয়ে নরসিংদী সদর হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।

(জেএইচ/ ৬ অক্টোবর ২০১৮)