Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 11:02
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলায় সাইফুল ইসলাম মামুনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আপাল বিভাগ।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ আজ এ আদেশ দেয়।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী কাজী আকতার হামিদ। রাষ্ট্রপক্ষে ছিলেন এটর্নি জেনারেল মাহবুবে আলম।

ঢাকায় সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলায় হাইকোর্টের রায় আপিলেও বহাল রেখে গত বছর ১ নভেম্বর রায় দেয় আপিল বিভাগ। রায়ে খালাফ আল আলীকে হত্যার দায়ে আসামি সাইফুল ইসলামের মৃত্যুদন্ডসহ হাইকোর্টের পুরো রায় বহাল রেখেছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। ফলে অন্য তিন আসামি আল আমিন, আকবর আলী লালু ওরফে রনি ও রফিকুল ইসলাম খোকনের যাবজ্জীবন কারাদন্ডও বহাল রয়েছে। ৫ আসামির মধ্যে অপরজন পলাতক সেলিম চৌধুরী ওরফে সেলিম আহমেদকে হাইকোর্টের মতো আপিল বিভাগও বেকসুর খালাস দিয়েছে।
তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বে তিন বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ বিষয়টি নিয়ে আপিলে দু’দফা শুনানি নেয়ার পর রাষ্ট্র ও আসামিপক্ষের মোট চারটি আপিল নিস্পত্তি করে রায় দেয়।

(এমআইআর/ ৭ অক্টোবর ২০১৮)