Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 19 Sep 2026 03:56
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা:  প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অক্টোবর মাসে অনুষ্ঠিত হবে।

এ তথ্য জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এফ এম মনজুর কাদির।

এ কর্মকর্তার দেয়া তথ্যমতে, আগামী ১৯ থেকে ২৬ অক্টোবরের মধ্যে এ নিয়োগ পরীক্ষা আয়োজন করার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মনজুর কাদির বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকসংকট নিরসনে প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প-৪ (পিইডিপি-৪) আওতাভুক্ত ১২ হাজার শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু করা হয়েছে।

তিনি বলেন, আগামী সপ্তাহে পরীক্ষার দিন, সময় নির্ধারণ করা হবে। অক্টোবর মাসে লিখিত পরীক্ষা আয়োজন করা হলে ডিসেম্বরের মধ্যে মৌখিক পরীক্ষা শেষ করা হবে। পরবর্তী বছরের শুরুতে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেয়া হবে।

‘সহকারী শিক্ষক’ নিয়োগ বিজ্ঞপ্তি গত ৩০ জুলাই প্রকাশ করা হয়। অনলাইনে আবেদন কার্যক্রম ১ থেকে ৩০ আগস্ট পর্যন্ত ছিল। এ বছর ১২ হাজার আসনের বিপরীতে ২৪ লাখ ৫ জন প্রার্থী আবেদন করেছেন। সে হিসেবে প্রতি আসনে লড়বেন ২০০ জন।

প্রার্থীরা http://dpe.teletalk.com.bd ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। ওএমআর শিট পূরণের নির্দেশাবলি এবং পরীক্ষাসংক্রান্ত অন্যান্য তথ্য ওয়েবসাইট (www.dpe.gov.bd) থেকে পাওয়া যাবে।

(জেএইচ/ ৭ অক্টোবর ২০১৮)