Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 27 Jul 2026 20:31
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: প্রবেশনারি জুনিয়র অফিসার পদে ২০০ জন এবং ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অফিসার (ক্যাশ) পদে ৫০০ জনকে নিয়োগ দেবে পূবালী ব্যাংক লিমিটেড। এই দুই পদে ৭০০ জনকে নিয়োগের জন্য অনলাইনে দরখাস্ত আহবান করা হয়েছে ।

আবেদনের যোগ্যতা প্রবেশনারি জুনিয়র অফিসার পদে আবেদনের জন্য প্রার্থীদের যেকোন বিষয়ে মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে। শিক্ষাজীবনে কমপক্ষে দুইটি প্রথম বিভাগ বা সমমানের গ্রেড থাকতে হবে। কোনো তৃতীয় বিভাগ থাকা যাবে না।

ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অফিসার (ক্যাশ) পদে স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। তবে শিক্ষাজীবনে কোনো তৃতীয় বিভাগ থাকা যাবে না।

বেতন-ভাতা প্রবেশনারি জুনিয়র অফিসার পদে প্রথম এক বছর প্রবেশনারি অবস্থায় মাসিক ২৫ হাজার টাকা বেতন দেওয়া হবে। ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অফিসার (ক্যাশ) পদে ট্রেইনি অবস্থায় প্রথম এক বছর মাসিক মাসিক ২৫ হাজার টাকা বেতন দেওয়া হবে। পরবর্তীতে পদগুলোতে পদোন্নতি এবং সে অনুযায়ী বেতন ভাতা দেওয়া হবে।

আবেদনের নিয়ম আগামী ১৫ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রার্থীরা অনলাইনে https://www.pubalibangla.com/career.asp আবেদন করতে পারবেন।

(জেএইচ/ ০৭ অক্টোবর ২০১৮)