Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 17 Jun 2026 21:41
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদী জেলা হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করে শনিবার এর সম্প্রসারিত ভবনের ভিত্তি প্রস্তরের ফলক উম্মোচন করা হয়েছে। এ ফলক উম্মোচন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী লে: কর্ণেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু (বীরপ্রতিক) এমপি।

ফলক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী বলেন, সময় এখন বাংলাদেশের। প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে।তার আন্তরিকতায় ১০০ শয্যা বিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালকে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করা সম্ভব হচ্ছে।

প্রতিমন্ত্রী আরো বলেন, এ হাসপাতালটি ঢাকা-সিলেট মহাসড়কের পাশে হওয়ায় সড়ক দূর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা সেবা দিতে এখানে আনা হয়। কিন্তু কিছু সীমাবদ্ধতার কারণে সব সময় সবাইকে চিকিৎসা দেওয়া সম্ভব হয় না। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। তার জন্য এখানে একটি টমা সেন্টার অত্যাবশ্যক। এ সেন্টার চালু করতে যা করণীয় তা আমি করব। গরীব, অসহায় ও দুস্থ কিডনি রোগীদের সেবা দিতে একটি কিডনি ডায়লোসিস সেন্টার পরিকল্পনায় রয়েছে। ইতোমধ্যে মা ও শিশু ৬ সম্প্রসারণ করা হয়েছে। সেটির ব্যাপ্তি আরো ঘটানো হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নরসিংদী-৩ আসনের এমপি সিরাজুল ইসলাম মোল্লা, নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, পুলিশ সুপার সাইফুলাহ আল মামুন, সিভিল সার্জন ডা. হেলাল উদ্দিন, বিএমএ নরসিংদী জেলা শাখার সভাপতি ডা. মোজাম্মেল হোসেন কমল, সাবেক সভাপতি ডা. গোলাম দস্তগীর, নরসিংদী সদর হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. সৈয়দ আমিনুল ইসলাম শামীম, নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. মিজানুর রহমান, নরসিংদী জেলা যুব লীগ সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী প্রমূখ।

(এসএইচআর/  জেএইচ/ ০৭ অক্টোবর ২০১৮)