Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 10:31
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যেসব রোগে আক্রান্ত তার সবগুলো্ই অনিয়ন্ত্রণে রয়েছে। তারমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস (গিটে ব্যথা) ও ডায়াবেটিস। অনিয়ন্ত্রণে থাকা সব রোগ নিয়ন্ত্রণে আনতে হবে। তারপর চিকিৎসা শুরু করতে হবে।

সোমবার (৮ অক্টোবর) দুপুরে মেডিকেল বোর্ডের চারজন সদস্য সাংবাদিকদের কাছে এসব তথ্য উপস্থাপনের মাধ্যমে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা তুলে ধরেন ।

মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক আবদুল জলিল চৌধুরী বলেন, খালেদা জিয়ার অনেক পরীক্ষা-নিরীক্ষা করা প্রয়োজন। তিনি রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগে আক্রান্ত। ওনার হাত বাঁকা হয়ে গেছে, হাত তুলতে পারছেন না। এছাড়া ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, বাম উরুর জয়েন্টে ব্যথা ও বাম হাঁটু ফুলেছে। এগুলোর আগে নিয়ন্ত্রণে আনার পর চিকিৎসা শুরু হবে।

অধ্যাপক আবদুল জলিল চৌধুরী বলেন, খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

গত ৬ অক্টোবর আদালতের নির্দেশনা অনুযায়ী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়। শনিবার (০৬ অক্টোবর) বিকেল পৌনে চারটার দিকে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগার থেকে খালেদা জিয়াকে বিএসএমএমইউতে স্থানান্তর করা হয়।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডাদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫।

(জেএইচ/ ৮ অক্টোবর ২০১৮)