Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 21 Sep 2026 21:48
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। এই বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আসন্ন বিশ্বকাপে দলের নেতৃত্ব থাকবেন সালমা খাতুন। ১৫ সদস্যের বাইরেও স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে ৪ জনকে।

৯ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের এবারের আসরটি শেষ হবে ২৪ নভেম্বর। আসরের প্রথম দিনেই মাঠে নামবে বাংলাদেশের টাইগ্রেসরা। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ স্বাগতিক ওয়েস্টইন্ডিজ।

‘এ’ গ্রুপে আছে বাংলাদেশ। তাদের সঙ্গে একই গ্রুপে স্বাগতিকরা ছাড়াও আছে ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দল।

১৫ সদস্যের বাংলাদেশ দল:

সালমা খাতুন (অধিনায়ক), রুমানা আহমেদ, জাহানারা আলম, ফারজানা হক, খাদিজাতুল কুবরা, ফাহিমা খাতুন, আয়েশা রহমান, শামীমা সুলতানা, নাহিদা আক্তার, পান্না ঘোষ, রিতু মনি, সানজিদা ইসলাম, নিগার সুলতানা, লতা মণ্ডল ও শারমিন আকতার সুপ্তা।

স্ট্যান্ডবাই:

শামীমা সুলতানা, সুরাইয়া আজমিন, শায়লা শারমিন, সুলতানা খাতুন।

গ্রুপ পর্বে বাংলাদেশের সূচি:

৯ই নভেম্বর – বাংলাদেশ বনাম ওয়েস্টইন্ডিজ

১২ই নভেম্বর- বাংলাদেশ বনাম ইংল্যান্ড

১৪ই নভেম্বর – বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা

১৮ই নভেম্বর – বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা

(কেএইচকে / ১০ অক্টোবর ২০১৮)