Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 27 Jul 2026 20:43
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: প্রতিষ্ঠার ৪২ বছর অতিবাহিত করেছে সরকারি-বেসরকারি মালিকানাধীন দেশের প্রথম বাণিজ্যিক ব্যাংক আইএফআইসি ব্যাংক লিমিটেড।

এ উপলক্ষে গত ৮ অক্টোবর রাজধানীর পুরানা পল্টনে আইএফআইসি টাওয়ারে কেক কেটে বর্ষপূতি অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও শাহ এ সারওয়ার।

এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিশিষ্ট নাট্যজন রামেন্দু মজুমদার উপস্থিত ছিলেন।

একই সময়ে ব্যাংকের সব শাখায় শাখা ব্যবস্থাপকের নেতৃত্বে কেক কাটাসহ অন্যান্য অনুষ্ঠান উদযাপন করা হয়। -প্রেস বিজ্ঞপ্তি

(এসএএম/ ১০ অক্টোবর ২০১৮)