
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০১৮’ উপলক্ষ্যে এক সেমিনার সম্পন্ন করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।
বুধবার (১০ অক্টোবর) ‘ইনভেস্টর প্রোটেকশন এ্যাজ পার রেগুলেটরি ফ্রেমওয়ার্ক’ শীর্ষক এ সেমিনারটি চট্টগ্রামের অগ্রাবাদ হোটেলের ‘ইছামতি হল’ এ অনুষ্ঠিত হয়।
এই সেমিনারটি মূলত বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন(বিএসইসি) কর্তৃক আয়োজিত পাঁচদিন ব্যাপী ধারাবাহিক অনুষ্ঠানের অংশ হিসেবে বিএসইসি ও সিএসইর যৌথ উদ্যোগ।
উল্লেখ্য, বিশ্বের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাসমূহের মধ্যে তথ্যের আদান-প্রদান ও সার্বিক সহযোগিতা প্রদানের লক্ষ্যে পুঁজিবাজার নিয়ন্ত্রনকারী প্রতিষ্ঠানসমূহের সংগঠন হিসেবে eInternational Organization of Securities Commission (IOSCO) ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়। IOSCO এর সদস্য দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাসমূহের মধ্যে প্রয়োজনীয় তথ্য আদান-প্রদান সহ সুর্ম্পক বজায় রাখা এবং সিকিউরিটিজ সংক্রান্ত নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে মূখ্য ভূমিকা পালন করে থাকে। সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন(বিএসইসি) IOSCO এর সাধারণ সদস্য হিসেবে ১৯৯৫ সালে যোগদানকরে। IOSCO এর সাথে বিএসইসি’র ‘Multilateral Memorandum of Understanding (MMOU) স্বাক্ষরের মাধ্যমে বিগত ২২ ডিসেম্বর ২০১৩ তারিখে Appendix ‘A’ অর্ন্তভূক্ত হয়েছে অর্থাৎ A ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।
IOSCO বিশ্বব্যাপী প্রথমবারের মত বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ, ২০১৭ (World Investor Week 2017) পালন করে যার ধারাবাহিকতায় এ বছরও’বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০১৮’ (World Investor Week 2018) পালিত হচ্ছে।
গত ০৭ অক্টোবর ২০১৮ রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে এই সপ্তাহের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি।
এই ধারাবাহিকতার চতুর্থ দিনে অনুষ্ঠিত হচ্ছে ” ইনভেস্টর প্রোটেকশনেএ্যাজ পার রেগুলেটরি ফ্রেমওয়ার্ক’’ শীর্ষক এ সেমিনার।
এতে মূল টেকনিক্যাল বক্তব্য প্রদান করেন সিএসইর চিফ রেগুলেটরি অফিসার শামছুর রহমান। এতে প্যানেল আলোচক ছিলেন চিটাগং বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং ডিপার্টমেন্টের প্রফেসর ড. সেলিমউদ্দিন, এফসিএ, এফসিএমএ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেডের পরিচালক মো. ছায়েদুর রহমান এবং মেজর (অব.) এমদাদুল ইসলাম।
এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর কমিশনার প্রফেসর মো. হেলাল উদ্দিন নিজামী ।
স্বাগত বক্তব্য রাখেন সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ।
সেমিনার এর সমাপনী বক্তব্য প্রদান করেন সিএসই এর চেয়ারম্যান ড. এ কে আব্দুল মোমেন।
এতে চট্টগ্রামে অবস্থিত সিএসই এর ট্রেক হোল্ডারগণ, তাদের প্রতিনিধিগন এবং বিশেষ করে বিনিয়োকারীরা স্বত:স্ফুর্ত অংশগ্রহণ করেছেন। এছাড়াও বিভিন্ন পুঁজিবাজারের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ যেমন: মার্চেন্ট ব্যাংক, অ্যাসেট মেনেজমেন্ট কোম্পানী, ইস্যুয়ার কোম্পানী এর প্রতিনিধিগণ এবং সিএসই এর উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
(জেএইচ/এসএএম/ ১০ অক্টোবর ২০১৮)