Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 15 Jun 2026 21:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: চুয়াডাঙ্গায় বুধবার (১০ অক্টোবর) রাত ৯টার দিকে জামায়াত কার্যালয়ে অভিযান চালিয়ে জেলা জামায়াতের আমির, সেক্রেটারিসহ দলের ৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন, জেলা জামায়াতের আমির আনোয়ারুল হক মালিক, সেক্রেটারি রুহুল আমিন, আইন সম্পাদক অ্যাড মাসুদ পারভেজ রাসেল, হুমায়ন কবির, মাহফুজ রহমান, কাওয়েম উদ্দিন হিরক, শরীফ ও অফিস কর্মচারি জব্বারউর রহমান।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল কলিমউল্লাহ জানান, শহরের কেদারগঞ্জ এলাকায় একটি বাড়িতে জামায়াত নেতারা নাশকতার পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও ডিবির একটি টিম ওই বাড়িতে অভিযান চালায়। অভিযান টের পেয়ে জামায়াতের বেশ কিছু নেতাকর্মী পালিয়ে গেলেও আটক করা হয় আটজনকে।

(জেএইচ/ ১১ অক্টোবর ২০১৮)