Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 10:27
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: আবাসন সংক্রান্ত কতিপয় গুরুতর অভিযোগের ভিত্তিতে ডেভেলপার কোম্পানি আইডিয়াল রিয়েল এস্টেট লিমিটেডকে বহিস্কার করেছে রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।

১০ অক্টোবর, ২০১৮ তারিখে অনুষ্ঠিত রিহ্যাব পরিচালনা পর্ষদের ১৬তম সভায় এই রিয়েল এস্টেট প্রতিষ্ঠানকে রিহ্যাব থেকে বহিস্কার করা হয়।  প্রতিষ্ঠানটির রিহ্যাব সদস্য পদ-৩৯৯/২০০৭।

রিহ্যাব থেকে বহিস্কৃত আইডিয়াল রিয়েল এস্টেট লিমিটেড রিহ্যাব সদস্যপদ সম্বলিত সীল, বিলবোর্ড ও বিজ্ঞাপন প্রচার-প্রদর্শনসহ “রিহ্যাব সদস্য” পরিচয়ে কোথাও কোন সুযোগ-সুবিধা গ্রহণ কিংবা রিয়েল এস্টেট ব্যবসা করতে পারবেন না।

উল্লেখ্য, প্লট-ফ্ল্যাট ক্রেতা এবং ভূমি মালিকদের অভিযোগের ভিত্তিতে বিভিন্ন সময় রিহ্যাব থেকে ১৩ টি কোম্পানিকে বহিস্কার করা হয়। স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা লক্ষ্যে সবার জন্য কাজ করে যাচ্ছে রিহ্যাব। স্বচ্ছতা এবং জবাবদিহিতার অংশ হিসেবে রিহ্যাব থেকে বহিস্কার করা হলো আইডিয়াল রিয়েল এস্টেট লিমিটেডকে। বিজ্ঞপ্তি।

(এসএএম/ ১৩ অক্টোবর ২০১৮)