Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 18 Jul 2026 20:20
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা:   দেশে প্রথমবারের মত  ‘Invest Maestros: Season-1’  নামে একটি আন্তঃবিশ্ববিদ্যালয় Capital Market Case Competition শুরু করেছে বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)। বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটের দেশব্যাপী বিনিয়োগ শিক্ষার প্রসার ও ফ্রেশ গ্র্যাজুয়েটদের প্রায়োগিক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি কার্যক্রমের অংশ হিসেবে আন্তঃবিশ্ববিদ্যালয় এই প্রতিযোগিতার আয়োজন।

শনিবার (১৩ অক্টোবর ২০১৮) সকালে রাজধানীর তোপখানা রোডে বিআইসিএমের মাল্টিপারপাস হলে এ প্রতিযোগিতাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ও বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. এম. খায়রুল হোসেন।

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটের নির্বাহী প্রেসিডেন্ট মোহাম্মাদ আব্দুল হান্নান জোয়ারদার।

উদ্বোধন আয়োজনের পর বিভিন্ন বিশ্বাবদ্যালয় হতে অনলাইন রাউন্ডে নির্বাচিত ৩০ টিমকে নিয়ে শুরু হয় প্রতিযোগিতাটির সেমিফাইনাল রাউন্ড। সেখান থেকে ফাইনালের জন্য ৮টি টিমকে নির্বাচন করা হবে। নির্বাচিত টিম এর মধ্য হতে Champion, 1st runner-up, 2nd runner-up নির্বাচিত হবে। বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরষ্কার। যেখানে থাকছে সর্বমোট এক লক্ষ আশি হাজার টাকা, বিআইসিএম এ Internship করার সুযোগসহ ফ্রি সার্টিফিকেট কোর্স। এরমাঝে চ্যাম্পিয়ান টিম পাবে নগদ এক লক্ষ টাকা , ১ম রানার্স আপ পাবে ৫০ হাজার টাকা এবং ২য় রানার্স আপ পাবে ৩০ হাজার টাকা।

প্রতিযোগিতাটির ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী  ১৫ অক্টোবর, ২০১৮। Gala Dinner and Prize Giving Ceremony অনুষ্ঠিত হবে আগামী ১৬ অক্টোবর, ২০১৮।

এরআগে, গত ২০ সেপ্টেম্বর ২০১৮ তারিখ হতে ০৫ অক্টোবর ২০১৮ তারিখ প্রতিযোগিতাটির অনলাইন রাউন্ড অনুষ্ঠিত হয়। অনলাইন রাউন্ডে দেশের ৩৮টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় হতে মোট ১৯৮ টিম প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সেখান থেকে ৩০টি টিমকে সেমিফাইনালের জন্য নির্বাচিত করা হয়।

বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটের এ আয়োজনের কো-স্পন্সর ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ। আয়োজনটির সাথে আরও রয়েছে দৈনিক প্রথম আলো। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে এটিএন বাংলা, দি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, বণিক বার্তা, রেডিও টুডে, বিডিনিউজ টোয়েন্টিফোর।

(এসএএম/ ১৩ অক্টোবর ২০১৮)