Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 25 Jul 2026 16:37
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: আফগানিস্তানের একটি নির্বাচনী সমাবেশে বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে অন্তত ২২ জনে দাঁড়িয়েছে। রোববার দেশটির কর্মকর্তারা একথা জানান।২০ অক্টোবরের আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশটিতে আরো সহিংসতার আশঙ্কা করা হচ্ছে।খবর এএফপি’র।

শনিবার আফগানিস্তানে নির্বাচন সংশ্লিষ্ট হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছে।এদিকে জঙ্গিরা নির্বাচনকে কেন্দ্র করে হামলা বাড়িয়েছে।প্রাদেশিক সরকারের মুখপাত্র মোহাম্মদ জাওয়াদ হেজরি বলেন, উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ তাখারের নারী প্রার্থী নাজিফা ইউসেফিবেকের সমর্থকদের সমাবেশে একটি বিস্ফোরকভর্তি মোটরসাইকেলের বিস্ফোরণ ঘটানো হয়।

তিনি আরো জানান, এই ঘটনায় ২২ জন নিহত ও ৩৬ জন আহত হয়েছে। এদের অধিকাংশই বেসামরিক লোক।প্রাদেশিক স্বাস্থ্য পরিচালক হাফিজুল্লাহ্ সাফি জানান, এই ঘটনায় ২৩ জন নিহত হয়েছে।

প্রাদেশিক সরকারের মুখপাত্র জাইলানি ফরহাদ বলেন, পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হিরাতের ইনজিল জেলায় একজন প্রার্থীর নির্বাচনী অফিসে দুজন বন্দুকধারীর হামলায় দুই জন নিহত হয়েছে।এই হামলায় নয় বছর বয়সী এক ছেলে ও এক নিরাপত্তা রক্ষী নিহত এবং অপর দুই জন আহত হয়েছে।

(এমআইআর/ ১৪ অক্টোবর ২০১৮)