Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 10:25
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ শিক্ষাপ্রতিষ্ঠান প্রয়াসকে আর্থিক অনুদান দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

সম্প্রতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম ঢাকা সেনানিবাসে প্রয়াসের পৃষ্ঠপোষক দিলশাদ নাহার আজিজের নিকট ২০ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করেন।

এসময় অন্যান্যের মধ্যে সহকারী পৃষ্ঠপোষক তাসলিমা জাহান, কেন্দ্রীয় প্রয়াসের পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল ইবনে ফজল সায়েখুজ্জামান, বিএসপি, এসজিপি, এএফডব্লিউসি, পিএসসি, প্রয়াস কেন্দ্রীয় শাখার নির্বাহী পরিচালক ও অধ্যক্ষ কর্নেল মো. শহিদুল আলম, এসজিপি উপস্থিত ছিলেন।  বিজ্ঞপ্তি।

(এসএএম/ ১৪ অক্টোবর ২০১৮)