Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 16 Sep 2026 15:30
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি ২০১৭, মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আব্দুল মতিন, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মাবুদ পিপিএম, পরিচালক প্রফেসর ড. কাজী শহিদুল আলম, হেলাল আহমদ চৌধুরী, বোরহান উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ জয়নাল আবেদীন ও মোঃ মিজানুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ আব্দুল হামিদ মিঞা, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টরগণ, ঊর্ধতন নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ ব্যাংকের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন।

ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শেখ সাইদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

(শামীম/ ২২ ফেব্রুয়ারি ২০১৭)