
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভূক্ত বস্ত্র খাতের কোম্পানি ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে।ঘোষণা অনুযায়ী আগামী ২১ অক্টোবর বিকাল ৩ টায় কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে।
ডিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর ২০১৮ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে।
উল্লেখ্য কোম্পানিটি ২০১৬ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত হয়।
(কেএইচকে / ১৫ অক্টোবর ২০১৮)