Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 18 Jul 2026 17:06
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় নির্দেশাবলী থাকলেও কোম্পানি পরিচালনার ক্ষেত্রে বিএসইসি’র কর্পোরেট গর্ভনেন্স কোড-২০১৮ পরিপালন বাধ্যতামূলক বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্চ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক মো. হেলাল উদ্দিন নিজামী।

তিনি বলেন, কর্পোরেট গভর্নেন্স কোড পরিবর্তন করা যাবে না, এমন না। যেকোন সময় প্রয়োজনের নিরিখে আমরা সময়োপযোগী নোটিফিকেশনের মাধ্যমে এ বিধি আমরা পরিবর্তন করতে পারবো।

গতকাল (২০ অক্টোবর) শনিবার ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) এর উদ্যোগে ‘কর্পোরেট গর্ভনেন্স কোড-২০১৮ এর আলোকে বিনিয়োগকারী সুরক্ষা’ বিষয়ক এক ওয়ার্কসপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাজধানীর বিয়াম মিলনায়তনে এ সেমিনারটি অনুষ্ঠিত হয়।

বিএসইসি’র নির্বাহী পরিচালক এম. হাসান মাহমুদ এসময় উপস্থিত ছিলেন।

আইসিএসবি’র প্রেসিডেন্ট মোহাম্মদ সানাউল্লাহ এফসিএস এর সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এছাড়া অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন আইসিএসবি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাফিয়ার রহমান এফসিএস।

মূল প্রবন্ধের উপর প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসি’র পরিচালক আবুল কালাম। এ সময় তিনি কর্পোরেট গর্ভনেন্স কোড-২০১৮ এর উপর বিস্তারিত আলোচনা করেন।

বিএসইসির কমিশনার হেলাল উদ্দিন নিজামী বলেন, পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সুরক্ষায় চার্টার্ডা সেক্রেটারি প্রফেশনের সদস্যদের পর্যায়ক্রমে সম্পৃক্ত করা হবে। কারণ, এ প্রফেশনের সদস্যদের বর্তমান ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তাঁদের পেশাদারিত্ব পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিতে কার্যকর ভূমিকা রাখছে। চার্টার্ড সেক্রেটারি প্রফেশনকে পর্যায়ক্রমে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিসমূহে গুড গর্ভনেন্স প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য আরো সুদৃঢ় ও নিজেদেরকে আরো যোগ্যতাসম্পন্ন হিসেবে গড়ে তুলতে হবে বলে মনে করেন তিনি।

অনুষ্ঠানের মুক্ত আলোচনায় ও প্রশ্ন-উত্তর পর্বে অংশ নেন শাফিয়ার রহমান এফসিএস, গোপাল চন্দ্র দেবনাথ এফসিএস, সেলিম আহমেদ এফসিএস, তৌহিদুল আশরাফ এফসিএস, এস. আব্দুর রশীদ এফসিএস, খন্দকার হাবিবুজ্জামান এফসিএস, মো. মনোয়ার হোসেন এফসিএস, রাজা মাহমুদুল হক এসিএস, মো. শরিফ হাসান এসিএস, আমিনুল ইসলাম এসিএস, বিভূতি ভূষণ এসিএস, নেয়ামুল হক এসিএস এবং মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এফসিএস।

(এসএএম/ ২১ অক্টোবর ২০১৮)