Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 23:56
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীর শিবপুরে সিএনজিচালিত অটোরিকশা উল্টে গিয়ে শাহীন (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে ঢাকা-মনোহরদী মহাসড়কে শিবপুর উপজেলার পুরান্দিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহীন শিবপুর উপজেলার দত্তেরগাও মধ্যপাড়া এলাকার আসাদুল্লা মিয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শিবপুর থেকে ছেড়ে আসা ইটাখোলা গামী একটি সিএনজিচালিত অটোরিকশা পুরান্দিয়া বাসস্ট্যান্ড এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় এতে ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী শাহীন মারা যায় এবং অপর ৪ জন আহত হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদও হাসপাতাল মর্গে প্রেরণ করেন। অপরদিকে আহতদের চিকিৎসার্থে শিবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুর্ঘটনার পর পর  শিবপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে হতাহতদের উদ্ধার করে এবং আহতদেও চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে প্রেরর করে।

(এসএইচআর/এসএএম/ ২৪ অক্টোবর ২০১৮)