Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 18 Jul 2026 00:19
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আরএন স্পিনিং মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস।

৩০ জুন ২০১৬ সাল পর্যন্ত ১৮ মাসের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বুধবার এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটি। এদিকে ২০১২, ২০১৩ ও ২০১৪ সালের বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করা হয়নি।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ৩০ মার্চ। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ মার্চ। একই দিনে গত ৪ বছরের এজিএম অনুষ্ঠিত হবে।

(এসএএম, ২২ ফেব্রুয়ারি ২০১৭)