Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 18 Jul 2026 20:52
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ঘোষণা অনুযায়ী আগামী ২০১৯ সালের জানুয়ারীর শেষের দিকে ইন্দোনেশিয়ায় সফরের প্রোগ্রামের আওতায় তার শীর্ষ ব্রোকারেজ লংঙ্কা বাংলা এবং বি রিচ ইতিমধ্যে ইন্দোনেশিয়া ভ্রমণ নিশ্চিত করেছে।অপর বোকারেজ হাউজ ব্র্যাক ইপিএলও এ সফরের দ্বারপ্রান্তে রয়েছে।

রোববার (২৮ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে সিএসই এ তথ্য জানিয়েছে।

উল্লেখ্য, গত জুলাই ২০১৮ তে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ তার শীর্ষ ব্রোকারেজ হাউজগুলোর সিইও বা তাদের সম পদ মর্যাদার কর্মকর্তাদেরকে আরও সময় উপযোগী ও বাস্তব সম্মত জ্ঞান আহরণের উদ্দেশ্যে ইন্দোনেশিয়া স্টক এক্সচেঞ্জ (আইডিএক্স) পরিদর্শনের জন্য ইন্দোনেশিয়ায় সফরের আয়োজন করার ঘোষণা প্রদান করে।

এই সফরে বাংলাদেশ থেকে একটি পরিদর্শন দল ইন্দোনেশিয়া স্টক এক্সচেঞ্জ (আইডিএক্স) এবং এই এক্সচেঞ্জএর কিছু শীর্ষ ব্রোকারেজ হাউজ পরিদর্শন করবে। তাদের পরিদর্শনের উল্লেখযোগ্য দিক হবে ইন্দোনেশিয়ার স্টক মার্কেটের ধরন, এর ট্রেডিং ধারনা, প্রোডাক্ট সমূহের সম্বন্ধে সম্ম্ক ধারনা এবং বাংলাদেশ স্টক মার্কেটের তুলনা।

এই সফর শেষে পরিদর্শন দলটিকে তাদের পরিদর্শনের উপর ভিত্তি করে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এর উন্নয়নের জন্য সিএসই এর সহযোগীতায় একটি সময় উপযোগী রিপোর্ট প্রদান করতে হবে। এই প্রস্তাবিত পরিদর্শন দলটির সদস্যদেরকে নিম্নলিখিত মানদন্ডের ভিত্তিতে নির্বাচন করা হবে।

ক. ০৬ টি শীর্ষ ডুয়েল ব্রোকারেজ হাউজ যাদের নূন্যতম টার্নওভার ৭০০ কোটি টাকা (০১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর ২০১৮ )

খ. ০৪ টি শীর্ষ সিঙ্গেল ব্রোকারেজ হাউজ যাাদের নূন্যতম টার্নওভার ৩০০ কোটি টাকা (০১ জুলাই থেকে ৩১ডিসেম্বর ২০১৮ )

গ. শীর্ষ তালিকা করা হবে ক ও খ এর টার্নওভার পারফরমেন্স-এর ভিত্তিতে।

সিএসই বিশ্বাস করে, ৩১ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত বিদ্যমান ৪৫ টি ট্রেডিং কার্যদিবসকে যথাযথভাবে কাজে লাগিয়ে ইতিমধ্যে টার্নওভার বেঞ্চমার্কে এগিয়ে থাকা ব্রোকারেজ হাউজগুলো তাদের সর্বোচ্চ ট্রেডিং সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট এর উন্নয়নের এই উদ্যোগে স্বত:স্ফূর্তভাবে অংশগ্রহণ করবে।

(এসএএম/ ২৮ অক্টোবর ২০১৮)