Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 09:58
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ব্যবসা সম্প্রসারণে দেশের জনপ্রিয় মমো খাবারের প্রতিষ্ঠান টেস্টি টিবেটের সঙ্গে স্বপ্ন সুপার শপের  চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি ঢাকার একটি রেস্তোরাঁয় এ চুক্তিটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন স্বপ্নের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির ও টেস্টি টিবেটের ব্যবস্থাপনা পরিচালক সাব্বীর রহমান তানিম।   

 

এদিকে সম্প্রতি ঢাকার একটি রেস্তোরাঁয় দেশের জনপ্রিয় মমো খাবারের প্রতিষ্ঠান টেস্টি টিবেটের সঙ্গে ইগলুর ব্যবসা সম্প্রসারণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন ইগলুর মহাব্যবস্থাপক কামরুল হাসান ও টেস্টি টিবেটের ব্যবস্থাপনা পরিচালক সাব্বীর রহমান তানিম।

 

এছাড়াও সম্প্রতি ঢাকার একটি রেস্তোরাঁয় দেশের জনপ্রিয় মমো খাবারের প্রতিষ্ঠান টেস্টি টিবেটের সঙ্গে আইডিসির (ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি বাংলাদেশ) ব্যবসা সম্প্রসারণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

 

উক্ত অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন আইডিসির ব্যবস্থাপনা পরিচালক আশরাফ বিন তাজ ও টেস্টি টিবেটের ব্যবস্থাপনা পরিচালক সাব্বীর রহমান তানিম। বিজ্ঞপ্তি।

(এসএএম/ ২৯ অক্টোবর ২০১৮)