Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 25 Jul 2026 16:42
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: চলতি বছরের পাঁচ মাসে মিয়ানমার ও ভিয়েতনামের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ৩৬ কোটি ২০ লাখ ডলার ছাড়িয়েছে। এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তীকালীন ছয় মাসের মধ্যে পাঁচ মাসে এ বাণিজ্য করেছে দেশ দুটি।

গতকাল মিয়ানমারের বাণিজ্য মন্ত্রণালয় এ পরিসংখ্যান প্রকাশ করেছে। খবর সিনহুয়া।

মিয়ানমার নিজেদের অর্থবছরের হিসাবকালে পরিবর্তন এনেছে। এপ্রিল-মার্চের পরিবর্তে অক্টোবর-সেপ্টেম্বর থেকে ২০১৮-১৯ অর্থবছর শুরু করেছে দেশটি। ফলে ছয় মাসের একটি অন্তর্বর্তীকালীন পর্যায় তৈরি হয়েছে। এর মধ্যে এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত ভিয়েতনামে রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ১১ কোটি ৯৮ লাখ ডলার। এ সময়ে মিয়ানমারের আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ২৪ কোটি ২৩ লাখ ডলার।

বাণিজ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ২০১৭-১৮ অর্থবছরের একই সময়ের তুলনায় এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত দেশ দুটির মোট বাণিজ্যের পরিমাণ ৪ কোটি ৫ লাখ ডলার বৃদ্ধি পেয়েছে। গত অর্থবছরের একই সময়ে মিয়ানমার-ভিয়েতনামের মধ্যে ৩২ কোটি ১০ লাখ ডলার দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পন্ন হয়। এছাড়া পুরো ২০১৭-১৮ অর্থবছরে ভিয়েতনামের সঙ্গে মিয়ানমারের মোট বাণিজ্যের পরিমাণ ৭১ কোটি ৪৮ লাখ ডলার ছাড়িয়েছে।

ভিয়েতনামে মিয়ানমারের প্রধান রফতানির মধ্যে রয়েছে খনিজ, কৃষি, বন ও সামুদ্রিক পণ্য। অন্যদিকে ভিয়েতনাম থেকে আমদানির মধ্যে রয়েছে গাড়ির যন্ত্রাংশ, কম্পিউটার যন্ত্রাংশ, নির্মাণসামগ্রী, ইস্পাত, প্লাস্টিক, ফার্মাসিউটিক্যালস ও কেমিক্যাল পণ্য।

(এসএএম/ ২৯ অক্টোবর ২০১৮)