Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 19 Jul 2026 00:46
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ৩০ জুন, ২০১৮ সমাপ্ত অর্থবছরের বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্য ও প্রযুক্তি খাতের কোম্পানি বিডিকম অনলাইন লিমিটেড। এরমধ্যে  ৭ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ৩০ জুন, ২০১৮ সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৭১ টাকা। এর আগের বছর একই সময় যা ছিল ১.৩৮ টাকা।

এছাড়া শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) হয়েছে ১.৭৫ টাকা এবং শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ১৫.৫৫ টাকা।

ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৭ ডিসেম্বর সকাল ১১টায় এএমএম কনভেনশন সেন্টার ধানমন্ডী ঢাকায় অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ নভেম্বর।

(এসএএম/ ২৯ অক্টোবর ২০১৮)