Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 19 Jul 2026 19:35
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: বর্তমান চাহিদা মেটানোর পর পঞ্চাশ বছরের মজুদ রেখে গ্যাস রপ্তানির কথা ভাববে সরকার। এর আগে দেশের স্বার্থ বিসর্জন দিয়ে কারো কাছে গ্যাস বিক্রি নয়; বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (০৬ এপ্রিল) সকালে ঢাকায় কৃষিবিদ ইনস্টিটিউটে ডিপ্লোমা কৃষিবিদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ভারতের কাছে গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে ২০০১ সালে ক্ষমতায় আসে বিএনপি-জামায়াত জোট। যার প্রত্যক্ষ সাক্ষী আমি নিজেই। দেশের স্বার্থে কোনো প্রতিকুল অবস্থায় আওয়ামী লীগের নীতি পরিবর্তন হবে না।

তিনি বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় আসলেই দেশে খাদ্যসহ সব কিছুর সংকট দেখা দেয়। তাদের উদ্দেশ্য বিদেশ থেকে খাদ্য শস্য আমদানি করা। তাহলে দু’ পয়সা কামানো যায়। তারা কখনও চায়নি দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হোক। তাদের চিন্তাই থাকে বিদেশ থেকে খাদ্য আমদানি করে নিজেদের পকেট ভরা। দেশের মানুষের ভাগ্য উন্নয়ন নয়।

তারা সব সময় একটি নীতি অনুসরন করে। আর তা হচ্ছে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো না। তাহলে বিদেশ থেকে সাহায্য পাওয়া যাবে না।
প্রধানমন্ত্রী বলেন, ২০০০ সালে আমরা ২১ লক্ষ মেট্রিকটন খাদ্য মজুদ রেখে গেছি। কিন্তু ২০০৯ সালে এসে দেখি ৩০ লাখ মেট্রিকটন খাদ্য ঘাটতি রয়েছে। স্বাধীনতার পরই দেশের কৃষি ও কৃষকের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছিলেন বঙ্গবন্ধু। কিন্তু ১৯৭৫ সালে জাতির পিতাকে সপরিবারে হত্যার পর অবৈধ দখলদারদের উদ্দেশ্য ছিলো ক্ষমতাকে আকড়ে থাকা।
প্রধানমন্ত্রী বলেন, ন্যয্যমূল্যে সারের দাবি করায় ১৯৯৫ সালে বিএনপি সরকার ১৮ জন কৃষককে গুলি করে হত্যা করে। এছাড়াও বিদ্যুতের জন্য আন্দোলন করা ২৪ জন সাধারণ মানুষকে গুলি করে হত্যা করে তারা।

কিন্তু ১৯৯৬ সালে ২১ বছর পর যখন আওয়ামী লীগ সরকার গঠন করে তখন দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বঙ্গবন্ধুর রেখে যাওয়া প্রকল্পগুলো বাস্তবায়ন করি। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করি। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেই। কৃষকদের বিনামূল্যে সারের ব্যবস্থা করি।

(এমআইআর/ ০৬ এপ্রিল ২০১৭)