Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 21 Sep 2026 22:48
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। নেপালের আনফা কমপ্লেক্সে বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে টাইব্রেকারে ভারতকে ৪-২ গোলে হারিয়েছে বাংলাদেশ। এর আগে নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র ছিল ম্যাচ।

আন্তর্জাতিক ফুটবলে জাতীয় দল খুব বেশি ভােলা করতে না পারলেও সফল বয়সভিত্তিক দলগুলো। কিশোরীদের পাশাপাশি সাফল্য বয়ে আনছে কিশোর ফুটবলাররাও। তবে বিশেষ করে সাফ অঞ্চলে এই সাফল্য চোখে পড়ার মতো। মৌসুমী, মারিয়া, সানজিদারা সাফে একের পর ট্রফি জিতেছেন। সেই ধারাবাহিকতায় এবার সাফ অনূর্ধ্ব-১৫ কিশোর ফুটবলের ফাইনালে উঠার কৃতিত্ব দেখিয়েছে মোস্তফা আনোয়ার পারভেজ বাবুর শিষ্যরা।

(কেএইচকে / ১ নভেম্বর ২০১৮)