Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 14 Jun 2026 07:29
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: আজ ৪ নভেম্বরে অনুষ্ঠিতব্য জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা (জে.এস.সি.) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট(জে.ডি.সি.) পরীক্ষা স্থগিত করা হয়েছে।

অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত নবম শ্রেণি (ভোকেশনাল) এবং নবম শ্রেণি (দাখিল ভোকেশনাল) চূড়ান্ত পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

এ সব পরীক্ষা আগামী ৯ নভেম্বর শুক্রবার সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,  অনিবার্য কারণে আজ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

(এমআইআর/ ০৪ নভেম্বর ২০১৮)