Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 27 Jul 2026 17:09
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীতে ডিবি পরিচয়ে প্রতারণা করার সময় ৩ ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

আটকৃতরা হলো- মদারীপুর জেলার আঃ মান্নান সরদারের ছেলে তৈয়ব আলী (৪০),বরগুনা জেলার আলী মৃধার ছেলে আবুল কাশেম ও নারায়নগঞ্জ জেলার আড়াইহাজা উপজেলার নরুল ইসলামের ছেলে মাইন উদ্দিন (৩৫)।

রোববার সকালে জেলা গোয়েন্দা অফিস কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এসময় বলা হয়, শনিবার গভীর রাত্রে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়ান্দা শাখার উপ-পুলিশ পরিদর্শক আঃ গাফফার (পিপিএম) ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদী ভেলানগর হতে একটি বিলাসবহুল গাড়িসহ তাদের আটক করেন। এই সময় তাদের নিকট হতে একটি ওয়্যারলেস সেট, একজোড়া হাতকড়া ও একসেট পুলিশের ইউনিফর্ম জব্দ করা হয়।   আটকৃতরা সারাদেশের প্রায় শতাধিক সহযোগীদের সমন্বয়ে দীর্ঘদিন যাবত সংঘবদ্ধভাবে এইরূপ অপরাধ সংঘটিত করে আসছে, বিভিন্ন থানায় তাদের বিরূদ্ধে অসংখ্য মামলা রয়েছে।

গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান,দেশের বিভিন্ন অঞ্চলের সাধারন মানুষকে হয়রানি করে টাকা পয়সা ছিনিয়ে নেয়ার অন্যতম হোতা তৈয়ব আলীকে দুই সহযোগীকে গ্রেফতার করা হয়।  জেলা গোয়েন্দা পুলিশ তাদের বিরুদ্ধে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

(এসএইচআর/এসএএম/ ০৪ নভেম্বর ২০১৮)