
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) ও উত্তরা ক্লাব লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে।বৃহস্পতিবার ব্যাংকের কর্পোরেট অফিসে আয়োজিত অনুষ্ঠানে এ চুক্তি সই হয়।
চুক্তিতে ইউসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ আলী ও উত্তরা ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট নাসির ইউ মাহমুদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেছেন।
চুক্তি সই অনুষ্ঠানে ইউসিবির চেয়ারম্যান এম এ সবুর, ভাইস চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী ও পরিচালক এম এ হাসেম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
চুক্তি অনুযায়ী, উত্তরা ক্লাব লিমিটেডের সদস্যরা ইউসিবি’র প্রায়োরিটি ব্যাংকিং ডিভিশন– ইউসিবি ইমপেরিয়াল ব্যাংকিংয়ের বিশেষায়িত সুবিধা উপভোগ করতে পারবেন।
আর ইউসিবি ইমপেরিয়াল অ্যাকাউন্ট খোলার মাধ্যমে ইউসিবি ইমপেরিয়াল ব্যাংকিংয়ের বিশেষ সুবিধাসহ বার্ষিক ফিমুক্ত প্লাটিনাম ক্রেডিট কার্ড, হ্রাসকৃত মূল্যে সকল রিটেল পণ্যগ্রহণ ও অন্যান্য সুবিধা উপভোগ করতে পারবেন উত্তরা ক্লাব লিমিটেডের সদস্যরা।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ইউসিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম শহিদুল ইসলাম, ইউসিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মীর্জা মাহমুদ রফিকুর রহমান, ইউসিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ ই আব্দুল মুহাইমেন, ইউসিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. তারিকুল আজম, ইউসিবি’র ইভিপি ও হেড অব ইমপেরিয়াল ব্যাংকিং মোহাম্মদ শফিকুর রহমান, উত্তরা ক্লাব লিমিটেডের এক্সিকিউটিভ কমিটি মেম্বার আরশাদ মুর্শেদি হোসেন পিপলু এবং উত্তরা ক্লাব লিমিটেডের এক্সিকিউটিভ কমিটি মেম্বার ইঞ্জিনিয়ার মো. এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।–বিজ্ঞপ্তি।
(ইউএম/ ৬ এপ্রিল ২০১৭)