Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 19 Jul 2026 16:38
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের এর ব্যবসা উন্নয়ন সভা সম্পন্ন হয়েছে।

০৬ এপ্রিল ২০১৭ বৃহস্পতিবার রাজধানীর দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে এ সভাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্জ আব্দুস সামাদ লাবু এবং পরিচালক আলহাজ্জ আব্দুল মালেক মোল্লা। ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে সভা উদ্বোধন করেন। এ সময় উপব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম, মোঃ আবদুল জলিল, মোঃ ফজলুল করিম, মুহাম্মদ মাহমুদুল হক এবং এস. এম. জাফর সহ শীর্ষ নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহিবৃন্দ, জোনাল হেডগণ এবং নির্ধারিত শাখাসমুহের ব্যবস্থাপকবৃন্দ এতে অংশগ্রহণ করেন।

ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি প্রসঙ্গে মোঃ হাবিবুর রহমান বলেন, বছরের শুরু থেকে ব্যবসার প্রতিটি ক্ষেত্রে টার্গেট অর্জনের লক্ষ্যে সকলকে কাজ করতে হবে। এ জন্য আমানত ও মান সম্পন্ন বিনিয়োগ বৃদ্ধির কোনো বিকল্প নেই। তিনি গ্রাহক সেবায় শাখা সমুহকে আরও আন্তরিক হওয়ার মাধ্যমে উন্নত ও দ্রুততর সেবা প্রদানের বিষয়ে গুরুত্বারোপ করেন। এছাড়া তিনি শ্রেণীকৃত বিনিয়োগ কমিয়ে আনার মাধ্যমে কাঙ্খিত প্রবৃদ্ধি নিশ্চিতকরণের বিষয়ে সকলকে আরও সচেষ্ট হওয়ার আহ্বান জানান।

(এসএএম/ ০৬ এপ্রিল ২০১৭)