Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 19 Jul 2026 17:43
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: প্রাইম ব্যাংকের কর্পোরেট এন্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং (সিএনআইবি) ডিভিশনের দু’দিনব্যাপী ‘অফ সাইট-২০১৭’ সম্প্রতি দি প্যালেস লাক্সারি রিসোর্ট হবিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে ওই অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘সকলের জন্য সিএনআইবি, সিএনআইবি’এর জন্য সকলে’।
অনুষ্ঠানের সামগ্রিক পরিচালনায় ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান বাণিজ্যিক কর্মকর্তা রাহেল আহমেদ। এসময় অতিথিবৃন্দের মধ্যে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক- মো. তৌহিদুল আলম খান ও সৈয়দ ফরিদুল ইসলামসহ অন্যান্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

(ইউএম/ ৬ এপ্রিল ২০১৭)