
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: দেশের আবাসন ব্যবসায়িদের সর্ববৃহৎ সংগঠন রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন হয়েছে। একই সাথে সংগঠনটির ইজিএমও সম্পন্ন হয়েছে।
সোমবার (০৫ নভেম্বর) দুপুরে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রিহ্যাবের প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন (কাজল)। এ সময় রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নুরুন্নবী চৌধুরী (শাওন), এমপি, ভাইস প্রেসিডেন্ট (প্রথম) লিয়াকত আলী ভূইয়া, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) প্রকৌশলী মোহম্মদ সোহেল রানা, ভাইস প্রেসিডেন্ট-২ আহকাম উল্লাহ, ভাইস প্রেসিডেন্ট মো: আব্দুল কৈয়ুম চৌধুরী এবং প্রেস এ্যান্ড মিডিয়া স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান ও রিহ্যাব পরিচালক কামাল মাহমুদসহ রিহ্যাবের বোর্ড অব ডিরেক্টর্স এর ডিরেক্টর্সবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় রিহ্যাব সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এজিএম ও ইজিএমে তাদের মতামত তুলে ধরেন। একইসঙ্গে বার্ষিক সাধারণ সভায় ২০১৬ সালের কার্যক্রম ও নিরীক্ষিত হিসাব অনুমোদিত হয়। পাশাপাশি ইজিএম এর মাধ্যমে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ের এসআরও এর প্রেক্ষিতে রিহ্যাব এর স্মারক সংঘে প্রয়োজনীয় সংশোধনী আনা হয়।
(এসএএম/ ০৫ নভেম্বর ২০১৮)