Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 20 Sep 2026 14:14
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৭ উপলক্ষে ভিশন ইলেকট্রনিক্স এর র‌্যাফেল ড্রয়ের বিজয়ীরা জনপ্রিয় অভিনেতা ও ভিশনের ব্র‌্যান্ড অ্যাম্বাসেডর জাহিদ হাসানের সঙ্গে ডিনারে অংশগ্রহণ করেন।

বুধবার রাজধানীর এক রেস্তোরাঁয় অনুষ্ঠিত ডিনারে অংশ নেন তারা। এবারের বাণিজ্য মেলায় ভিশনের বিভিন্ন পণ্য কিনে কুপন পান ক্রেতারা। সেখান থেকে লটারির মাধ্যমে ২৫ জনকে বিজয়ী ঘোষণা করা হয়।

ভিশন ইলেকট্রনিক্স এর জেনারেল ম্যানেজার (বিপণন) মাহবুবুল ওয়াহিদ, ব্র‌্যান্ড ম্যানেজার রকিব আহমেদ ও সহকারী ব্যান্ড ম্যানেজার রেজাউল হোসইনসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

(ইউএম/ ৬ এপ্রিল ২০১৭)