Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 27 Jul 2026 17:09
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে (বিআইবিএম) দু’দিন ব্যাপী ৭ম বার্ষিক ব্যাংকিং সম্মেলন-২০১৮ (এবিসি-২০১৮) শুরু হচ্ছে আগামীকাল বুধবার। দুই দিনব্যাপী এ সম্মেলন শেষ হবে আগামী ০৮ নভেম্বর বৃহস্পতিবার।

বিআইবিএম গভর্নিং বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

বিআইবিএম সূত্র জানায়, এবারের বার্ষিক ব্যাংকিং সম্মেলনে চারটি প্লানারি সেশনে ২২টি প্রবন্ধ উপস্থাপিত হবে। দেশী-বিদেশী বিশেষজ্ঞ, ব্যাংকার,গবেষক এবং শিক্ষার্থীরা এসব সেশনের আলোচনায় অংশগ্রহণ করবেন। দুই দিনের সম্মেলনে দেশী- বিদেশী প্রায় হাজার খানেক অংশগ্রহণকারী উপস্থিত থাকার কথা রয়েছে।  ব্যাংকিং সম্মেলনে জার্নাল এবং মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে- যুক্তরাজ্যের সাইন প্রেস লিমিটেড,যমুনা টেলিভিশন, দৈনিক বণিক বার্তা, দ্যা এশিয়ান এজ এবং নিউজ পোর্টাল অর্থখবর। অনলাইন পার্টনার আমরা নেটওয়ার্কস লিমিটেড।

উল্লেখ্য, ২০১২ সাল থেকে ধারাবাহিকভাবে বাংলাদেশের ব্যাংকিং খাতের সবচেয়ে বড় এ অনুষ্ঠানটি আয়োজন করছে বিআইবিএম। এরই ধারাবহিকতায় এবার সপ্তম ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

(এসএএম/ ০৬ নভেম্বর ২০১৮)