
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেডের উদ্যোক্তা পরিচালক ও সাবেক চেয়ারম্যান আখতারুজ্জামান চৌধুরীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে গত ৪ নভেম্বর।
এ উপলক্ষে গত রোববার রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে ইউসিবির ভাইস-চেয়ারম্যান হাজী ইউনুস আহমেদ, পরিচালক এম এ সবুর, পরিচালক নুরুল ইসলাম চৌধুরী, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শওকত জামিলসহ ঢাকা অঞ্চল ও প্রধান কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের সাবেক সদস্য ছিলেন। বিজ্ঞপ্তি।
(এসএএম/ ০৭ নভেম্বর ২০১৮)