Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 27 Sep 2026 11:38
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ফরম বিতরণ শুরু হবে আগামী ১১ নভেম্বর থেকে চলবে ১৪ নভেম্বর পর্যন্ত।

ওইদিন সকাল ১০ টায় রাজধানীর গুলশান এভিনিউস্থ ইমানুয়েলস্ কনভেনশন সেন্টারে এ ফরম বিতরণ করা হবে। চলবে বিকাল ৫টা পর্যন্ত।
জাতীয় পার্টির প্রেস এন্ড পলিটিক্যাল সেক্রেটারী সুনীল শুভরায় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

জাপার চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন।

পরে ১২ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় থেকে সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আবেদন ফরম বিতরণ করা হবে। ১৫ নভেম্বরের মধ্যে আবেদন ফরম পূরণ করে জাতীয় পার্টির চেয়ারম্যানের দপ্তরে জমা দিতে হবে।

প্রতি আবেদন ফরমের জন্য দলীয় তহবিলে ৩০ হাজার টাকা জমা দিতে হবে।

জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দকে(প্রেসিডিয়াম থেকে কেন্দ্রীয় সদস্য পর্যন্ত) মনোনয়ন ফরম সংগ্রহের আগে পার্টির মাসিক বকেয়া চাঁদা পরিশোধ করতে হবে।

অনুষ্ঠানে পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ,কো- চেয়ারম্যান জি.এম. কাদের এবং মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদর উপস্থিত থাকবেন।

(এমআইআর/ ০৮ নভেম্বর ২০১৮)