Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 17 Jun 2026 17:52
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীতে মাদকাসক্ত পুত্রের হাতে নির্মমভাবে খুন হয়েছেন করিম মিয়া (৫৫) নামে এক হতভাগ্য পিতা।

শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে নরসিংদী পৌর এলাকার চৌয়ালায় এই ঘটনা ঘটে। নিহত করিম মিয়া একজন  মুদি দোকানি ছিলেন। মাদকাসক্ত পুত্র মামুন ঘটনার পর পর পালিয়ে যায়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মামুন তার মায়ের সাথে বাক-বিতা-া করতে থাকলে পিতা করিম মিয়া মামুনকে শাসনের সুরে পুত্রকে ধমক দেয়। এসে পুত্র মামুন ক্ষিপ্ত হয়ে পিতার উপর চড়াও হয়। সে লোহার রড দিয়ে দিয়ে তার পিতাকে এলোপাথাড়ি পিটাতে থাকে। পুত্রের হাত থেকে বাচঁতে করিম মিয়া দৌড়ে ঘরের বাহির হয়ে ঢাকা-নরসিংদী সড়কে আসলেও রেহাই পায়নি। মামুন পিতার পিছু পিছু এসে সড়কের উপর পূনরায় পিটায়ে নির্মমভাবে হত্যা করে। এসময় আশপাশের লোকজন ছুটে আসলে মামুন দ্রুত পালিয়ে যায়। পরে পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে এদিকে পুলিশ মামুনকে ধরতে বিভিন্ন স্থানে আভিযান চালাচ্ছে।

নরসিংদী সদর মডেল থানার ওসি তদন্ত মো: সালাউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এঘটনার পর পর পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে এলাকাবাসীর সহায়তায় নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। পাষ- পুত্র মামুনকে ধরতে পুলিশের অভিযান চলছে বলে জানান।

(এসএইচআর/এসএএম/ ১০ নভেম্বর ২০১৮)