Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 20 Sep 2026 03:59
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়েঢাগবার্তা:  চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্য ও প্রযুক্তি খাতের কোম্পানি আইটি কনসালটেন্টস লিমিটেড। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস বেড়েছে ০.১০ টাকা বা ৫৩ শতাংশ।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সোমবার অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় এই প্রতিবেদন অনুমোদন ও প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জুলাই থেকে সেপ্টেম্বর’১৮ পর্যন্ত তিন মাসে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.২৯ টাকা। আগের বছর একই সময়ে যা ছিল ০.১৯ টাকা।  সে হিসেবে কোম্পানিটির ইপিএস বেড়েছে ০.১০ টাকা। শতকরা হিসেবে যা বেড়েছে ৫৩ শতাংশ।

এছাড়া আলেঅচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৬.৪৪ টাকা। আর শেয়ার প্রতি নগদ কার্যকর অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ০.৪১ টাকা।

(এসএএম/ ১২ নভেম্বর ২০১৮)